শীতের মিঠা পিঠা : তাহমিনা আহমেদ রোজী
হেমন্তের ফসল ভরা মাঠ যখন শূন্য ও রিক্ত হয়ে পড়ে, তখনই বোঝা যায় ঘন কুয়াশায় চাদর মুড়ি দিয়ে শীত আসছে। বাংলার ঘরে ঘরে তখন চলে নবান্ন উৎসব। আবহমান কাল থেকে বাংলাদেশের ঘরে ঘরে পিঠা পুলি খওয়ার ধুম চলে এবং শীতকাল উপভোগ করে। এখন শীতের ভরা মৌসুম। শহরে কি গ্রামে, সব জায়গায় ঠান্ডা ঠান্ডা অনুভূতি। এই ভরা শীতে লেপ, কাঁথা, কম্বল, গরম জামা যেমন শরীরে একটু উষ্ণতা বাড়ায়, তেমনি মনের উষ্ণতা বাড়ায় শীতের পিঠা।
শীতে শহর ও গ্রামে সর্বত্র খেজুরের রস এবং বিভিন্ন পিঠা খাওয়ার ধুম পড়ে। শীতের সকালে ধোয়াঁ উঠা গরম ভাপা পিঠার মিঠা খুবই সুস্বাদু। যেসব পিঠা খুবই সুস্বাদু, যেসব পিঠা আমাদের খুব পরিচিত সেগুলো হলো- চিতুই, দুধ চিতুই, ম্যারা পিঠা, বড়া পিঠা ও পাটিসাপটা। এছাড়াও দুধ পুলি, খীরপুলি, চন্দপুলি, মালপোয়া,, আন্দেশা, এলাকেশী ও পাকোয়ান পিঠার বেশ নাম রয়েছে। আমাদের দেশে নানা রকম নকশী পিঠা ও তৈরি হয়। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি এসব পিঠার কদর গ্রামের সব মানুষের কাছে। আগে শহরের মানুষ তো চাইলেও এসব পিঠার স্বাদ চেখে দেখার সুযোগ পেতেন না। এখন পিঠা তৈরি করার অনেক উপকরণ পাওয়া যায় শহরে। শহরের মেয়েরা, বৌয়েরা বর্তমানে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে পিঠা বানাচ্ছে। গ্রামের আনন্দকে তারা নিয়ে এসেছে শহরে।
দেশের বাইরে থাকে নতুন প্রজন্মের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সেখানেও শীতের উৎসব মাতিয়ে রাখে বাংলার পিঠা। আগে শুধু গ্রামের বিয়ে উৎসব পার্বনে পিঠা দিয়ে আপ্যায়নের প্রচলন ছিল। গ্রামের বিয়ে বৌভাতে, গায়ে হলুদের অনুষ্ঠানে বা জামাই আদরে বিভিন্ন স্বাদের পিঠা দেওয়া হতো। বর্তমানে শহরেও শুরু হয়েছে পিঠার প্রচলন। শহরের বিয়ে, ভৌভাত বা গায়ে হলুদের অনুষ্ঠানে এখন পিঠার ডালা সাজিয়ে নিয়ে যায় মানুষ। আধুনিক জীবনে বিশেষ জায়গা পেয়েছে গ্রামের পিঠা। এই শীতে আপনার ঘরে যদি এখনও পিঠা তৈরি করা না হয়, তাহলে আজকেই পিঠা তৈরি করতে শুরু করুন। যদি তৈরি করতে না পারেন দৈনিক সকালের সময় এ রেসিপি দেখে নিন। যদি সেই সময় আপনার হাতে না থাকে তাহলে অনলাইনে অর্ডার করুন যে কোন পিঠা। ঘরে বসেই পেয়ে যাবেন।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
Link Copied