ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ১:৪২

নতুন বছরে একের পর এক তারকা সন্তানের প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে বলিউডে। এবার সেই প্রেমের বসন্ত টলিউডেও! প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ নাকি প্রেম করছেন, এমনই কানাঘুষো টলিপাড়ায়। গত ৬ জানুয়ারি ছিল প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিৎ (মিশুক)-এর ১৮তম জন্মদিন। 

এদিন আক্ষরিক অর্থে প্রাপ্তবয়স্ক হল মিশুক। আর এইদিনই সোশ্যাল মিডিয়ায় ‘বিশেষ মানুষ’-এর ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তৃষাণজিৎ।

আবহাওয়া জানান দিচ্ছে, তিলোত্তমায় ভরা শীত, কিন্তু তৃষাণজিৎ-এর মনে বসন্তের রঙ লেগেছে। ১৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঢালাও শুভেচ্ছা পেয়েছেন তারকাপুত্র। সেইসব উইশের মধ্যে থেকে এক বিশেষ মানুষের শুভেচ্ছা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তৃষাণজিৎ। 

ছবিতে বান্ধবীর সঙ্গে মিরর সেলফিতে ধরা দিলেন এই স্টার কিড। বাবার মতোই সুদর্শন মিশুক, লম্বায় প্রসেনজিৎ-কে ছাপিয়ে গিয়েছেন অনেকদিন আগেই। শুভেচ্ছা বার্তায় মিশুকের উদ্দেশে তার বান্ধবী লেখেন, “আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।” জবাবে প্রসেনজিৎ পুত্র লেখেন, “স্পেশাল ওয়ান”, সেই সঙ্গে জুড়ে দেন চুমুর ইমোজিও।

ব্যাস, তাতেই শুরু হইচই। তৃষাণজিৎ-এর বান্ধবীর নাম লিতিকা প্রসাদ। ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন তারা। এই লিতিকাই কি হবে প্রসেনজিৎ-এর হবু পুত্রবধূ? অন্তত তৃষাণজিৎ-এর ইনস্টাগ্রাম স্টোরি তেমনটাই বলছে!

প্রসঙ্গত, ছেলের জন্মদিনে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন প্রসেনজিৎ। এদিন তৃষাণজিতের উদ্দেশে আদুরে শুভেচ্ছা বার্তাও লেখেন তিনি। ছেলের সঙ্গে কেক কাটার ভিডিও শেয়ার করে লেখেন, “অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময় আছে খুব ভালো থাকিস।”

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’