ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আলোচনার মধ্যেই দুবাই যাচ্ছেন রাজ-পরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৩:৫

বিচ্ছেদ ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই দুবাই যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ঝগড়ার পর হানিমুন নাকি অন্য কিছু?

এ বিষয়ে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমণি, শরিফুল রাজ, তমা মির্জা, রায়হান রাফি।

অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরো যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।  

দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

রিয়েল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন।

তিনি বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’