ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অস্কারে মনোনীত ভারতীয় ছবির প্রদর্শন প্রিয়ঙ্কার বাড়িতে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ৪:৫১

এই বছর অস্কারে মনোনীত ‘চেলো শো’ ছবিটি চর্চায় রয়েছে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে এই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করলেন প্রিয়ঙ্কা চোপড়া।
মায়ানগরী ছেড়ে আপাতত বিদেশেই সংসার প্রিয়ঙ্কা চোপড়ার। 

তবে বিদেশে থাকলেও তিনি যে মনেপ্রাণে এখনও ভারতীয় ছবির পাশে আছেন তা আরও একবার প্রমাণিত হল। সুদূর মার্কিন মুলুকে অভিনেত্রী চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনীত ছবি ‘চেলো শো’-এর প্রদর্শনের আয়োজন করলেন। কোনও প্রেক্ষাগৃহ নয়, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই এই ছবির প্রদর্শনের ব্যবস্থা করলেন তিনি।

নলিন কুমার পাণ্ড্য ওরফে প্যান নলিনের ছবি ‘চেলো শো’। গত বছর জুন মাসে মুক্তি পায় এই ছবি। সিনেমার প্রতি অগাধ ভালবাসা থেকে স্বপ্নপূরণের প্রবল ইচ্ছা। গুজরাতের এক গ্রামের ন’বছর বয়সি বালক সময়। স্বপ্নপূরণ করতে গিয়ে সে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তা নিয়েই তৈরি এই ছবি। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে ‘চেলো শো’। সেই জন্যই লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছবির প্রদর্শনের আয়োজন করেন প্রিয়ঙ্কা। পরিচালক ছাড়াও প্রদর্শনে উপস্থিত ছিলেন, ছবির শিশু অভিনেতা ভাবিন রাবারি। এই অনুষ্ঠানের একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’