বক্স অফিস আয়ে ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে পেছনে ফেললো অ্যাভাটারের সিক্যুয়েল
বক্স অফিস আয়ে ‘জুরাসিক ওয়ার্ল্ডকে’ পেছনে ফেলেছে অ্যাভাটারের সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বক্স অফিসের সেরা আয়কারী ছবির তালিকায় এখন সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির আয় দাঁড়িয়েছে ১.৭০৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, জুরাসিকের আয় ১.৬৭ বিলিয়ন ডলার।
মুক্তির মাত্র চার সপ্তাহে ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ৫১৭ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকার বাইরে আয় করেছে ১.১৯ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক বক্স অফিসে ‘অ্যাভাটার টু’ সেরা আয়কারী ছবির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। প্রথম চারটি ছবি হলো ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘টাইটানিক’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়্যার’।
টিকিট বিক্রির দিক দিয়ে ২০২২ সালের সেরা আয়কারী ছবি ‘অ্যাভাটার টু’। করোনা মহামারীর পরের সময়টাতে সেরা আয়কারী ছবির তালিকায় দ্বিতীয়, প্রথমে আছে ‘স্পাইডার ম্যান : নো ওয়ে হোম’।
সূত্র : ভ্যারাইটি সাময়িকী
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল