আমি ও পরী আসছি : রাজ
রাজ-পরীর সংসারে টানাপড়েন চলছিল। বরফ গলে এখন একই ছাদের নিচে এই তারকা দম্পতি। এবার দুবাই যাচ্ছেন তারা। এ বিষয়ে রাজ একটি ভিডিও বার্তা দিয়েছেন।
আগামী ১৫ জানুয়ারি আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এক ভিডিও বার্তায় রাজ বলেন, “আমি ও পরী আসছি ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে উইনার্স স্পোর্টস ক্লাব এলএলসি আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।’’
শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠানে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এর মধ্যে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
প্রসঙ্গত, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হয় এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন