ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে পুনরায় সপ্তম মেধা তালিকা প্রকাশ,আসন ফাঁকা ১৫৬


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ১১:১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির পুনরায় সপ্তম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়। সপ্তম মেধাতালিকায় ববিতে ১৪৯০ আসনের বিপরীতে আসন খালি রয়েছে ১৫৬টি। ভর্তি কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

সপ্তম মেধাতালিকার প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট এর মধ্যে এবং মূল কাগজপত্র জমা দিতে হবে ১০তারিখ সকাল ৯.০০ টা হতে ১১ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে।

এর আগে ২৪ ডিসেম্বর সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন শিক্ষার্থীরা। রিটের শুনানি শেষে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের রুল জারির প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে গুচ্ছ কমিটি। সভায় পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশসহ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিধান্ত অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?