সব রেকর্ড ভেঙে দিল ‘অ্যাভাটার ২’! বিশ্ব জুড়ে আয় কত?
বিশ্বজুড়ে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ ঝড় চলছে। চার সপ্তাহ পার। মাল্টিপ্লেক্সে এখনও থ্রিডি দেখার ভিড়। ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। এখনও পর্যন্ত দেশটিতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।
বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অ্যাভাটার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসেবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এ বার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।
বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘এন্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।
আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে সেই ছবি। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসেবে গণনা করা হচ্ছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’কে।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন