মায়ের ক্যানসারের কথা শুনে লাইভে এসে কাঁদলেন রাখি
এবার দুঃসংবাদ নিয়ে খবরের শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাঁদতে কাঁদতে বললেন, ‘মা ভালো নেই।’
লাইভে এসে রাখি জানালেন, তার মা জয়া ভেদার ক্যানসার ধরা পড়েছে। মস্তিষ্কে বাসা বেঁধেছে মরণরোগ। আপাতত মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সেখানেই চিকিৎসা চলছে।
রিয়্যালিটি শো-এ অংশ নিতে ভালোবাসেন রাখি। কিন্তু এমন খবর শোনার পর ‘মরাঠি বিগ বস ৪’ থেকে বেরিয়ে এসেছেন তিনি। অভিনেত্রী বললেন, “গত রাতেই আমি ‘বিগ বস’ হাউস থেকে বেরিয়েছি। এবার সবার আশীর্বাদ চাইছি। খুব খারাপ সময় যাচ্ছে। আমার মা ভালো নেই। হাসপাতালে ভর্তি। প্লিজ, প্রার্থনা করুন।”
রাখি আরও জানান, কেউ তাকে খবরটা জানায়নি। ‘বিগ বস’-এর সেটে আছেন যখন থেকে, তার পর পরই তার মা অসুস্থ হয়ে পড়েন। রাখির কথায়, ‘মাকে হাসপাতালে ভর্তি করানো হলো, এত কিছু হয়ে গেল, আমাকে কেউ জানাল না!’
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। তার পিত্তথলি থেকে টিউমার বাদ দেওয়া হয়েছিল সে বার। সেই টিউমারও ক্যানসারে পরিণত হয়েছিল। যদিও খুব ভালো চিকিৎসায় সেরে উঠেছিলেন। সব খরচ বহন করেছিলেন বলিউড তারকা সালমান খান এবং তার ভাই সোহেল খান।
সূত্র : আনন্দবাজার
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন