ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাঁধন বরিশাল ইউনিটের (বরিশাল জোন) উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।মঙ্গলবার(১০ জানুয়ারী)  দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন।

এ সময় তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কিছুটা দুঃখ লাঘব হবে ৷ এসময় উপাচার্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় বাঁধনের সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, আগামী দিনে আলোকিত মানুষ হওয়ার জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে ৷

বাঁধন ববি ইউনিটের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরুজ্জামান ভূঁইয়া ৷তিনি বলেন, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই মাহেন্দ্রক্ষণে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই ৷ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি ৷

এ সময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ইসরাত জাহান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  ড. রহিমা নাসরিন,লোকপ্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজীস সাদিকসহ বাঁধনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিল ৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?