ববিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয় দফা বেদিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালনের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য মহোদয় বলেন, এদিনটি বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি সৈন্যদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালী জয়লাভ করেছিল। স্বাধীন হয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে আসেন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালী জয়লাভ করলেও তা পূর্নতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে । তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস মানেই বাঙালীর ইতিহাস ৷ বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখলেন ঐদিনই প্রকৃত স্বাধীন দেশের সাধ গ্রহণ করে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫১ বছর বছর পূর্ণ হল। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি পরিপূর্ণ বিজয়ের স্বাদ পেয়েছিল বাঙালি জাতি। সেদিন থেকেই নতুন ভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশ ৷
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাননীয় উপাচার্য ও ট্রেজারার মহোদয়কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সুজন / সুজন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য