তৌহিদুল ইসলাম তৌহিদের মিউজিক অ্যালবাম এখন আমাজনে
সম্প্রতি এই প্রথমবার তৌহিদুল ইসলাম তৌহিদের পর পর দুটি ইন্সট্রুমেন্টাল মিউজিক অ্যালবাম “মাই ড্রিম” এবং “মাই হোপ” আমাজন মিউজিক এ প্রকাশিত হয়েছে।তৌহিদুল ইসলাম তৌহিদ একজন বিনোদন সাংবাদিক এবং ইকমার্স উদ্যোক্তা হিসেবে পরিচিত।পাশাপাশি তিনি শখের বশে গান লিখে থাকেন।গত বছর তার লেখা “প্রেম বাগান” নামের একটি গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিলো।তবে এই প্রথম তার নিজের পরিচালনায় ইন্সট্রুমেন্টাল অ্যালবাম মুক্তি পেয়েছে ইন্টারন্যাশনাল আমাজন মিউজিকে।মিউজিক অ্যালবাম প্রসঙ্গে তৌহিদ বলেন, নিতান্ত শখের বসেই মিউজিক কম্পোজ করেছি আর মিউজিক এর বেপারে আমি একদম আনাড়ি, মিউজিক এর প্রতি অন্যরকম দুর্বলতা থেকেই এই দুটি অ্যালবাম কম্পোজ করা।আমি কোনো সংগীতশিল্পী না কিন্তু সংগীত শিল্প জগতের মানুষের সাথে ওঠা বসার কারণে আমার ভিতর কিছুটা সংগীতমনা ভাব কাজ করে তাই আমার এই দুটি অ্যালবাম সম্পূর্ণ ইন্সট্রুমেন্টাল এবং আমি অনেক আনন্দিত যে,আমাজান মিউজিক এর মত ইন্টারন্যাশনাল প্লাটফর্ম আমার অ্যালবাম গ্রহণ করেছে।তিনি আরো বলেন, মানুষ যা চায় তা যদি সে মন থেকে চেষ্টা করে তাহলে অবশ্যই সে সফল হয় আর তার জন্য প্রয়োজন পরিশ্রম এবং ধৈর্য্য।এই মাসে জানুয়ারির ৩০ তারিখে তৌহিদুল ইসলাম তৌহিদের তৃতীয় আর একটি অ্যালবাম মুক্তি পাবে বলে তিনি জানান।তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,সাংবাদিকতা,ব্যক্তিগত ব্যবসা পরিচালনা এবং গান লেখা-লিখি নিয়ে তিনি আরো অনেক দূর এগিয়ে যেতে চান।
এমএসএম / এমএসএম
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল