চঞ্চল চৌধুরীকে অমিতাভ বচ্চনের শুভকামনা
কলকাতার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার নাম রাখা হয়েছে ‘পদাতিক’।
নির্মিতব্য এই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে ক্যাপশনে যুক্ত করেছেন, সবার জন্য শুভ কামনা। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম। এ ছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে।
এর আগে ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয় চঞ্চলের।
ফিরদৌসুল হাসানের প্রযোজনায় ‘পদাতিক’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তী প্রমুখ। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে শুট।
সুজন / সুজন
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন