ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মহামারীর মধ্যে দ্বিতীয় হজের আনুষ্ঠানিকতা শুরু


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ রাত ৮:৯
করোনা ভাইরাস মহামারীর মধ্যেে সীমিত পরিসরে আজ দ্বিতীয় হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। মুসলিমদের সর্ববৃহৎ বার্ষিক মিলনমেলায় অংশ নিতে শনিবার থেকে মক্কায় পৌঁছতে শুরু করেছেন হাজীরা। সৌদি নাগরিক, অভিবাসীসহ শুধু সৌদি আরবে বসবাসরত ৬০ হাজার মানুষ এ বছর হজে অংশ নিচ্ছেন। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ১০ হাজার।
 
হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীদের আসতে শুরু করেছেন হজযাত্রীরা। ফলে তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে চারদিক। এবারও লোকজনকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই হজ পালন করতে হবে।
 
হাজীদের মক্কার নগরীতে স্বাগত জানাতে শুরু করে সকাল থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে কর্তৃপক্ষ। হাজীরা আজ সকালে প্রাথমিক “তাওয়াফ” সম্পাদন শুরু হয়েছে এবং চলবে রাত পর্যন্ত। 
 
পরদিন ৮ জিলহজ ১৮ই জুলাই মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম।
 
আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারির মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা। 
 
এই বছর পুরোপুরি ভ্যাকসিনযুক্ত দুই ডোজ টিকা গ্রহণের শর্তে হজের অনুমতি পেয়েছেন হাজীরা। বয়স সীমিত করে দেয়া হয়েছে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে, থাকতে পারবে না কোনো গুরুতর অসুস্থতা বা রোগের ইতিহাস।
 
শর্তপূরণ সাপেক্ষে অনলাইনে এ বছর হজের জন্য আবেদন করেছিলেন পাঁচ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। তার মধ্য থেকে ৬০ হাজার বাসিন্দাকে লটারির মাধ্যমে অংশ নেওয়া অনুমতি দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। 
 
এই বছরের হজ গত বছরের সাফল্যের পুনরাবৃত্তি যা ২০২০ সালের পাঁচ দিনের অনুষ্ঠানের সময় কোনও ভাইরাসের প্রাদুর্ভাব ছিল না। 
 
যার কারণে সংক্রমণ এড়াতে হাজীদের ২০ জনের ছোট ছোট দলে ভাগ করে দেয়া হবে। কেউ করোনায় আক্রান্ত হলে রোগের বিস্তার নিয়ন্ত্রণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। কোনো দলের কেউ অসুস্থ হলে ২০ জনের মধ্যেই ভাইরাস বিস্তারের শঙ্কা সীমিত থাকবে বলে মনে করছে  স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
এছাড়াও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতের অংশ হিসেবে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ন্যাপকিন ও নিজ নিজ জায়নামাজ সঙ্গে রাখতে হাজীদের নির্দেশ দিয়েছে প্রশাসন।
 
মহামারিপূর্ব স্বাভাবিক সময়ে প্রতি বছর হজে অংশ নেন সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম। ২০১৯ সালে হজ করেছেন রেকর্ড ২৫ লাখের বেশি মানুষ।

এমএসএম / জামান

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত