ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৩ রাত ৮:৩৩

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত "শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার" পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ জানুয়ারি ২০২৩ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের অনেক ভালোবাসতেন এবং অনুপ্রেরণা দিতেন। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীল মেধার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে উপাচার্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট ২০২২ ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক গ্রুপের সেরা ১০জন করে মোট ৩০ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

সুজন / সুজন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য