প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস : মৃত্যু ১৫
প্রবল বৃষ্টিতে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ভূমিধসে দু’টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অন্তত ১৫ জন মারা গেছেন। শনিবার রাতের এ ঘটনায়, এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। খবর এনডিটিভির।
গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে এ বাড়ি দু’টি ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বাই পুলিশ ও ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির ধংসস্তুপ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গেছে। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
অন্য দিকে বিক্রোলিতে চারজনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ। গত শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। এতে নগরীর অনেক এলাকা পানিতে তলিয়ে যায়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক