ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৩-১-২০২৩ বিকাল ৭:৫৯
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ল’ প্রিমিয়ার লীগের ৪র্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২.৩০টায় টিএসসি এর ৩য় তলায় নিলাম অনুষ্ঠিত হয়।
 
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম. এ রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের সকল খেলোয়াড়, দলের মালিক ও শিক্ষার্থীবৃন্দ।
 
এসময় আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম. এ রহিম বলেন, সকল খেলোয়াড়কে খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। তোমরা খেলাকে সিরিয়াস ভাবে নিবে না। এছাড়াও তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।
 
এবারের আসরে আয়োজক হিসেবে থাকছেন উক্ত অনুষদের চতুর্থ ব্যাচ(নৈর্ঋত-০৪)। আয়োজক ব্যাচের পক্ষে লীগটির সফল আয়োজনে কমিটিতে দায়িত্ব পালন করবেন মিজানুর, মেহেদি, আবদুল আজিজ, সোহান ও সাকিল। 
 
নিলাম শেষে আয়োজক কমিটির পক্ষে মিজান জানান, ল’ প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট নিয়ে আমাদের সবসময় উত্তেজনা কাজ করে। এবারের আসরে মোট ৫ টি দল নিলামে প্লেয়ার কিনেছে। তিনি আরও জানান, কিছু ম্যাচে অনেক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এবারের সিজন সবোর্চ্চ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে কমিটি নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী