ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দুবাই যাচ্ছেন শাকিব খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১-২০২৩ বিকাল ৫:২৬

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দুবাই যাচ্ছেন। আজ (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘দুবাই’। ছবিতে দেখা বোঝা যাচ্ছে তিনি বিমানের সিটে বসে আছেন। ধারণা করা হচ্ছে শাকিব দুবাইয়ের আজমানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন।

কয়েকদিন আগেই জানা গেছে, দুবাইয়ের আজমানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ‘রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’ পেজের এক ভিডিও বার্তায় দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিতও করেছিলেন শাকিব খান। আগামীকাল (১৫ জানুয়ারি) উইনার স্পোর্টস ক্লাব, আজমাইনের অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব।

শাকিব খান ছাড়াও এতে অংশ নেবেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান রাফী। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

উল্লেখ্য, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে আনতেই এই নুষ্ঠান করা হচ্ছে।

এ প্রসঙ্গে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র প্রতিষ্ঠাতা জানান, প্রবাসী বাঙালিদের উৎসাহ দিতে এই সম্মাননার আয়োজন করা হয়েছে। চলতি বছর প্রবাসী বাঙালি ছাড়াও এ বছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’