মাত্র ১০ মিনিটে তৈরি করুন মজাদার ভাপা পিঠা
পিঠা হচ্ছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অঘ্রানের নতুন ধান কাটার পর থেকে বাঙালির ঘরে শীতের পিঠা তৈরি শুরু হয়। ধান থেকে বানানো হয় চাল। এরপর নতুন ধানের সুগন্ধি চালে তৈরি হয় নানা রকমের পিঠা। তবে শীতের পিঠার মধ্যে ভাপা পিঠা অন্যতম। ঘরেই মাত্র ১০ মিনিটে তৈরি করে ফেলুন মজাদার পিঠা।
যা যা লাগবে: ২ কাপ সিদ্ধ চালের গুঁড়া, ১ কাপ ভেঙে নেওয়া খেজুরের গুড়, ২ কাপ নারকেল কোরানো, স্বাদমতো লবণ, গরম পানি
কীভাবে বানাবেন: চালের গুঁড়াতে একটু লবণ দিয়ে অল্প গরম পানি দিয়ে মেখে নিন। খুব বেশি পানি দেওয়া যাবে না। খেয়াল রাখবেন যাতে দলা না হয়ে যায়, ঝুরঝুরে হয়। এভাবে ৩০ মিনিট রেখে দিন। তারপর চালনি দিয়ে ছেঁকে নিন।
একটা বাটিতে নারকেল কোরানো আর ভেঙে রাখা গুড় রাখুন। এবার একটা হাড়িতে পানি বসান। পানি ফুটতে শুরু করলে পাতলা সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে দিন। এবার একটা স্টিলের ছোট বাটি নিয়ে তাতে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিন। তারপর তাতে চালের গুঁড়া দিন কিছুটা। এবার নারকেল আর গুড়ের পুর দিয়ে ওপর থেকে আবার চালের গুঁড়া দিয়ে দিন।
আরেকটা ছোট সুতির কাপড় নিয়ে বাটির মুখে মুড়ে বাটিটা হাড়ির ওপরের সুতির কাপড়ে বসান। এবার হাত দিয়ে সাবধানে তুলে নিন। দেখবেন চালের গুঁড়া বাটির শেপ নিয়েছে। এবার আরেকটা বড় বাটি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিট রাখুন। চুলার আঁচ বেশি রাখবেন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাপা পিঠা।
সুজন / সুজন
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত