ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দিনব্যাপী ডিউসান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত 


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৩ রাত ৮:৭

প্রতিবছরের ন্যায় এই বছরেও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব নাঙ্গলকোট(ডিউসান) এর উদ্যোগে "ডিউসান প্রিমিয়ার লিগ" অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৪ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কবি জসিমউদদীন হল মাঠে ডিউসানের সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। 

আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে তিনটি টিম অংশগ্রহণ করে। টিম স্বোপার্জিত স্বাধীনতা, টিম রাজু ভাস্কর্য এবং টিম অপারেজয় বাংলা। প্রতি টিমে নয়জন করে খেলোয়াড় ছিল। প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ও বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী। প্রতিটি টিম দুইটি করে খেলায় অংশগ্রহণ করে। পরবর্তী পয়েন্ট বিবেচনায় টিম স্বোপার্জিত স্বাধীনতা ও টিম রাজু ভাস্কর্য ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় টিম রাজু ভাস্কর্য।

ডিউসানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে খেলা পূর্ণতা লাভ করে। এছাড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডিউসানের সাবেক দায়িত্বশীল এবং সাবেক শিক্ষার্থীদের ও অংশগ্রহণ ছিলো।

এই বিষয়ে ডিউসানের সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রতিবছরই আমরা এমন বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে এই সংগঠনকে সচল রাখার চেষ্টা করি। এতে করে সবাই সবার সাথে দেখাও করতে পারলো আবার সুন্দর একটি সময় কাটাতে পারলো। সংগঠন সচল রাখা ও সবার মিলনমেলার উদ্দেশ্যই আজকের এই আয়োজন৷ 

এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে ডিউসানের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন বলেন, সংগঠন একা চলতে পারেনা৷ সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই কেবল সংগঠন টিকে থাকতে পারে।

সুজন / সুজন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য