ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রাবন্তীকে চুমু খেতে গিয়ে চড় খেলেন ভক্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ১২:১২

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা থাকেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর কোনো ছবি কিংবা ভিডিও দেওয়া মানেই মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যাওয়া। তেমনি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খেতে চাচ্ছেন এক ভক্ত। আর তাতে বেজায় বিরক্ত হয়ে তার গালে কষে চড় বসিয়ে দেন নায়িকা। আর মুখে বলছেন, ‘আমার সঙ্গে এরকম ব্যবহার করার চেষ্টাও করবে না।’ আসলে এই পুরো ভিডিওটাই করা হয়েছে মজার ছলে। বন্ধু মৌমিতার সঙ্গে ভিডিওটি বানিয়েছেন শ্রাবন্তী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুজনেই। তাতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

কিছুদিন আগেই কনের সাজে ফ্রেমবন্দি হয়েছিলেন শ্রাবন্তী। কমলা রঙের বেনারসি, সঙ্গে সোনার গয়না, কপালে চন্দনের কলকা, মাথায় শোলার মুকুট পরে সম্পূর্ণ বিয়ের সাজে সেজেছিলেন তিনি। তবে ভিডিওটি দেখেই স্পষ্ট বোঝা গিয়েছে, একটি ব্রাইডাল ফটোশুটের জন্যই এমন সেজেছিলেন শ্রাবন্তী।

কিন্তু সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল ট্রোল। বরাবরের মতোই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়ে যায় কাটাছেঁড়া। অনেকেই তার চতুর্থ বিয়ে নিয়ে প্রশ্ন তোলে। এরই মাঝে শোনা যায়, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে। সব ভুলে বর্তমানে শরীর চর্চাতেই মনোনিবেশ করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে 'মায়ার বাঁধন' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’