আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ৩য় স্থান অর্জন করেছেন তিতুমীর কলেজের জোবায়ের উৎস
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের আয়োজনে যশোরে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ (- ৫৫ কেজি পুরুষ সিনিয়র ক্যাটাগরিতে ফাইট করে) তৃতীয় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেছেন তিতুমীর কলেজের জোবায়ের উৎস(২১)।
গত ১৩ ও ১৪ তারিখ মোট দুই দিন যশোর জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।ভারত, নেপাল, ভুটান এই তিন দেশের ৩০০ এর অধিক কারাতেকা এখানে অংশগ্রহণ করে ।দুই দিনের প্রতিযোগিতা শেষে গত ১৪ তারিখ (শনিবার) বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ডেপুটি কমিশনার এম ডি তমিজুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। আরও উপস্থিত ছিলেন শিহান কিতামুরা তেতসুরো (বাংলাদেশ কারাতে জাতীয় দলের প্রধান কোচ) সহ আরোও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ।
এর আগে ২০২১ সালে ঢাকায় আয়োজিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনলাইন জাতীয় মোডোকোয়ান পুমসে" তাইকোয়ানডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান সিলভার পদক অর্জন করেন ও ২০২১ সালে ঢাকার আয়োজিত সাভাতে কিং বক্সিং চ্যাম্পিয়নশিপে দুই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে দুইটি সিলভার পদক তুলে নেন , এবং ২০২২ সালে মার্চে যশোরে অনুষ্ঠিত শিহান জুয়েল স্মৃতি মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপে সিনিয়ার ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন ।
এম এ জোবায়ের (উৎস) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২১ - ২২ সেশনের শিক্ষার্থী । তিনি যশোর জেলার সদরে থানায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম: এ এস এম আকতারুজ্জামান, পেশা: যশোর কাজী নজরুল ইসলাম কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক, তার মায়ের নাম তাজুন নাহার পেশায় একজন শিক্ষিকা । উৎস বলেন : আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে যেন দেশের সুনাম বয়ে আনতে পারি তার জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই ।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied