ঢাকার দর্শকের সঙ্গে ‘এবং ছাদ’ দেখবেন শ্রীলেখা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ে দর্শক মাতালেও প্রথমবারের মতো বসেছেন পরিচালকের আসনে। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে এসেছেন ঢাকার দর্শকদের কাছে।
শনিবার (১৪ জানুয়ারি) ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। আজ (সোমবার) বিকেল ৫টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে ‘এবং ছাদ’। ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শক।
কলকাতার দর্শক শ্রীলেখার ছবিটি দেখে প্রশংসা করেছে। এবার দেখার পালা ঢাকার দর্শকদের কী প্রতিক্রিয়া। তাইতো দর্শক সারিতে বসে উপভোগ করবেন নিজের বানানো প্রথম সিনেমাটি। কেমন লাগল জানতে শো শেষে সরাসরি কথা বলবেন দর্শকের সঙ্গে।
প্রসঙ্গত, শ্রীলেখা পরিচালিত ‘এবং ছাদ’ সিনেমার গল্প উত্তর কলকাতার একটি ছাদকে ঘিরে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন