ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মালাইকার ঈর্ষণীয় ফিগার আর গ্ল্যামারের রহস্য কী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১১:১৮

বয়স প্রায় ৫০ হলেও ফিগার আর গ্ল্যামারে তরুণদের মনে এখনো জায়গা দখল করে রেখেছেন বলিউডের 'মুন্নি' মালাইকা অরোরা। কী খেয়ে এমন ফিগার আর গ্ল্যামার এই সুন্দরীর! এবার ফাঁস হলো সেই সিক্রেট।

চা বা কফি নয়। এক কাপ ‘ইমিউনিটি ওয়াটার’ দিয়ে দিন শুরু হয় মালাইকার। গরম জলে এক কুচি আদা আর সামান্য লেবুর রস দিয়ে তৈরি হয় অভিনেত্রীর এই বিশেষ পানীয়। এর আগে প্রতিদিন সকালে খালি পেটে নিজের ওজন মাপেন তিনি। খুঁটিয়ে খুঁটিয়ে ওজন বাড়া-কমা লক্ষ্য করেন। ওজন বাড়লে সেই অনুযায়ী পদক্ষেপ নেন। কমলে অন্য তরিকা।

জলখাবারে মালাইকার পাতে থাকে অ্যাভোকাডো টোস্ট, গ্রিন স্মুদি, বেকড ডিম কিংবা মিষ্টি আলুর রোস্ট। এর সঙ্গে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি।দুপুরে ভরপেট খাবার খান মালাইকা। কখনো মধ্যাহ্নভোজ মিস করেন না। এসময় কার্বোহাইড্রেট এবং ফ্যাট সমৃদ্ধ খাবার থাকে তার পাতে।

আর রাতে শুতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন মালাইকা। এসময় পাতে থাকে হরেক রকমের খাবার। তবে শাকসবজি, ডিম অথবা মাংস এবং বিভিন্ন রকমের ডাল থাকবেই। 

তারপর থেকে আর কিছু দাঁতে কাটেন না। পরদিন সকালে প্রথম খাবার মুখে তোলার আগে নিশ্চিত করেন যেন ১৬ থেকে ১৮ ঘণ্টা পেট খালি থাকে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’