ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৩:৫৮

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানান।

এএসপি ফজলুল হক বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে সানাউল্লাহ। শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে শিশুটির মা সানাউল্লাহকে আসামি করে রাজধানীর দারুস সালাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরদিনই আসামি গ্রেফতার করে জেলহাজতে পাঠায় দারুস সালাম থানা পুলিশ। আসামি দুই বছর জেলহাজতে থাকার পর ২০২১ সালের মার্চ মাসে জামিনে মুক্ত হন।

তিনি বলেন, এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের রায় ঘোষণার পর আসামি আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ভোরে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স