টিএসসিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রদলের দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ছাত্রদল কর্মী মাহমুদুল হাসান ও জুবায়ের আলী আহত হয়। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নেয়।
মাহমুদুল হাসান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের কর্মী ও ২০১৬-১৭ সেশনের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী এবং জুবায়ের আলী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
অন্যদিকে হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
হামলার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মাহমুদুল হাসান বলেন, আমি এবং আমার ছোট ভাই জুবায়ের (আরেক ভুক্তভোগী) সহ টিএসসিতে কালাম ভাইয়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের একদল পোলাপান আমাদের দেখে ধরধর বলে আসতে থাকে। এরপর আমরা দৌড় দিলে ৪০ থেকে ৫০ জন আমাদের ধরে ফেলে এবং বেধরক কিল ঘুসি করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ও ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে। আজকের এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের উপর আজকের এই হামলা প্রমাণ করে বিরোধী মতকে দমন করার অভিন্ন নীতি নিয়ে সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে উৎখাত করবে।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, টিএসসি এলাকায় কয়েকজন সাধারণ শিক্ষার্থী চা খাচ্ছিলো। তখন তাদের ছাত্রলীগের কর্মী মনে করে ধাওয়া দেয়া ছাত্রদলের কর্মীরা। সেখানে সাধারণ শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করে। সেখানে ছাত্রলীগের কোন নেতা-কর্মীর সাথে বিষয়টি সম্পৃক্ত নয়। নিজেদের পরিচিত করাতে এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, প্রক্টর টিম বিষয়টি আমাকে অবহিত করেছে। এখানে একটি হতাহতের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিব।
সুজন / সুজন
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের