ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রিকশা চালিয়ে ভালোবাসা কুড়াচ্ছেন বাপ্পী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১১:৫৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েও ভক্তদের ভালোবাসা কুড়িয়ে থাকেন তিনি। বাপ্পী এবার সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন রিকশা চালিয়ে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বাপ্পী নিজেই রিকশা চালানোর দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন।

ছবির ক্যাপশনে বাপ্পী বলছেন, ‘কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পী তোমার সিনেমার দর্শক রিকশাচালক, গার্মেন্টসকর্মী, নিম্ন শ্রেণির। তোমাকে আরও আপার গ্রেড হতে হবে, আমাদের সাথে কাজ করতে হলে। কিন্তু এই নিম্ন শ্রেণির মানুষগুলোই আমাকে ভালোবাসা দিয়েছে, তারাই আমাকে বাপ্পী চৌধুরী বানিয়েছে আজকে।’

‘ভালোবাসার রঙ’ খ্যাত এই নায়ক আরও যোগ করেন, ‘সকল রিকশাচালক, গার্মেন্টকর্মী, নিম্ন শ্রেণির মানুষদের আমি আমার অন্তর থেকে ভালোবাসি। একদিন তারাই আমাকে গর্বিত করবে।’

বাপ্পীর এমন কাজের প্রশংসা করে ঢাকাই সিনেমার আরেক নায়ক জয় চৌধুরী বলেছেন, ‘ওয়েল ডান ব্রাদার’।

মো. রবিন নামে একজনের মন্তব্য, ‘একটা মানুষের কতটুকু মন-মানসিকতা ভালো হতে পারে তা বুঝিয়ে দিয়েছে আমার ভাই। শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য সব সময় শুভকামনা রইল।’

ফারজানা আক্তার নূপুর নামে একজন লিখেছেন, ‘আমরা আপনাকে নিয়ে গর্বিত ঢালিউড সুলতান। আপনি সারা জীবন এমনই থাকবেন।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’