ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৭ দিনে ২০০ কোটির বেশি আয় করেছে বিজয়-রাশমিকার সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১২:০

থালাপাতি বিজয় অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এই সিনেমার তামিল-হিন্দি ভার্সন। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। মুক্তির সাত দিনে বিশ্বব্যাপী এটি দুই শ’ কোটি রুপির বেশি আয় করেছে!

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছিল ১০৭.৭৫ কোটি রুপি। আর গত তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০২.৮ কোটি রুপি। সাত দিনে বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ২১০.৫৫ কোটি রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। আনুমানিক ৩ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করে। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’