স্পিকারের চ্যালেঞ্জ শুনে মেয়ে সুহানার সঙ্গে ‘পাঠান’ দেখলেন শাহরুখ খান!
‘পাঠান’ ছবি নিয়ে বির্তকের সূত্রপাত ‘বেশরম রং’ গান মুক্তির পর থেকে। প্রথম আপত্তি তোলে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তারপর সরব হন সেখানকার বিজেপি নেতা তথা বিধানসভার স্পিকার গিরিশ গৌতম।
তিনি বলেন, “শাহরুখ খান নিজের মেয়ের সঙ্গে ওই ‘বেশরম’ গান দেখুন আগে।” তিনি বলেন, “ছবি দেখার পরে শাহরুখ নিজের মেয়ের সঙ্গে ছবি দিন। তারপরে কথা হবে।” সে সময় মুখে কোনও কথা না বললেও এবার কাজ করে দেখালেন শাহরুখ।
সোমবার যশ রাজ স্টুডিওতে সপরিবারে পৌঁছলেন শাহরুখ। ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও স্ত্রী গৌরী খানকে নিয়ে দেখলেন ‘পাঠান’। একেবারে খোশমেজাজেই দেখা গেল খান পরিবারকে। বাবার সঙ্গে ম্যাচিং করে পোশাকে সাজেন সুহানা। যদিও ছবি দেখে বের হওয়ার সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি সুহানা-আরিয়ানের কেউ-ই।
২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন শাহরুখ খানের। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। দেশে নয়, বিদেশের মাটিতে।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন