ফলে লবণ মিশিয়ে খাওয়া ভালো?
ফল খাওয়া ভালো। শিশু থেকে বৃদ্ধ সবাই মজা পায় ফল খেতে। ফলে রয়েছে নানা পুষ্টিগুন। বিশেষ করে টক ফলের সঙ্গে অনেকে লবণ বা চাটমশলা মিশিয়ে খায়। কিন্তু ফলের সঙ্গে লবণ খেলে কি কোনো অসুবিধা হয়? চলুন জেনে নিই।
লবণ মেশানো ভালো?
এই প্রসঙ্গে কলকাতার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলেন, আসলে লেবু থেকে শুরু করে পেয়ারা বা অন্যান্য় অনেক ফলেই মানুষ সামান্য লবণ মিশিয়ে খান। এতে তেমন সমস্যা নেই। কিন্তু শরীরে অন্য সমস্যা থাকলে সাবধান হতে হবে। যেমন প্রেশারের সমস্যা থাকলে লবন খাওয়া উচিত নয়। কারণ লবণ খেলে ব্লাড প্রেশার বাড়ে। একইভাবে হার্টের সমস্যা থাকলে লবণ এড়িয়ে চলা ভালো।
চাট মশলা মেশানো যায়?
মীনাক্ষী মজুমদার বলেন, ফলে চাটমশলা মিশিয়ে খেতে পারে। এটা একধরনের মশলা। এটি খাবারের স্বাদ বাড়ায়। সামান্য পরিমাণে মেশাতেই পারেন। এই উপাদান এমনিতেই ভালোই। তবে চাট মশলা ডায়াবিটিস, ব্লাডপ্রেশার, হার্টের অসুখে আক্রান্তদের খাওয়া যাবে না। কারণ এতে থাকে সোডিয়াম। কিছু কিছু চাটমশলায় সামান্য চিনিও থাকে।
ফল জুস করে খাওয়া ভালো?
মীনাক্ষী মজুমদার বলেন, ফল জুস করে খেয়ে লাভ নেই। জুস করে পান করলে ফলের ফাইবার পাওয়া যায় না। আর ফলের ক্ষেত্রে ফাইবার তো অন্যতম একটি উপকারী উপাদান। এই ফাইবার পেটের জন্য ভালো। ওজনও কমাতে সাহায্য করে। তবে একদম ছোট শিশু এবং খুব বয়স্ক মানুষকে দিতে পারেন অল্প পরিমাণে জুস। তবে ঘরেই ফলের রস বানান। বাইরের কেনা জুস খাবেন এড়িয়ে যাওয়া ভালো।
ফলের খোসা কি ফেলে খাবেন?
মীনাক্ষী মজুমদার জানান, সাধারণত কলা, আম বাদে বেশিরভাগ ফল খোসা শুদ্ধ খেলে ভালো। কারণ ফলের খোসাতে খনিজ থাকে। এছাড়া ফাইবারের পরিমানও এই অংশে থাকে বেশি।
সূত্র : এই সময়
প্রীতি / প্রীতি
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি