বইমেলায় আসছে ববি শিক্ষার্থী আশিকের ‘ইছেপুর ও অন্যান্য’
বইমেলায় আসছে ববি শিক্ষার্থী ও তরুণ লেখক আশিকুর রহমান বিশ্বাসের প্রথম গল্পের বই ‘ইছেপুর ও অন্যান্য’। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
মোট ১৮টি গল্প নিয়ে সাজানো বইটিতে লেখকের সহজ ও প্রাঞ্জল ভাষার ব্যবহার, সংলাপ এবং বর্ণনা যে কোনো সচেতন পাঠককে আকৃষ্ট করবে। গল্পে আছে বোধ, রহস্য, প্রকৃতি, সংকট ও সংগ্রামের সুনিপুণ আখ্যান।
‘ইছেপুর ও অন্যান্য’ গ্রন্থে গল্পকার মানুষের মনস্তত্ত্বের সঙ্গে বিশ্বাস এবং অবিশ্বাসকে পুঁজি করে গল্প বলার চেষ্টা করেছেন। যেখানে প্রকৃতি এবং কৃত্রিমতা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।
লেখক আশিকুর রহমান জানান, এবারের বই প্রকাশ আমার জন্য দুটো কারণে অনেকটা আলাদা। প্রথমত, ছোটোগল্পের বই হিসাবে এটি আমার প্রথম বই। কেননা, এর আগে আমি বহুদিন চেষ্টা করেও কোনো ছোটোগল্প লিখতে পারিনি। আর দ্বিতীয়ত, এই বইয়ে আমি অন্তত চার থেকে পাঁচ ভঙ্গিতে গল্পগুলো বর্ণনা করেছি। যেখানে পাঠের সময় প্রতিটি গল্পই নতুনত্বের স্বাদ এনে দিবে। এখন দেখবার বিষয় পাঠক এটাকে কীভাবে নিচ্ছে!
তিনি আরো বলেন, লেখালেখিতে নবীন হিসাবে আমি আশা করি যে, আপনারাও আমাদের বই পড়ুন, পড়ে মূল্যায়ন করুন। আমাদেরকে উৎসাহিত করুন। আশা করি একেবারে হতাশ হবেন না। আমাদের সম্পর্ক গড়ুক পাঠে, লেখায়, ভাষায়।
বইটি প্রকাশ করছে কালপ্রকাশ। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ২১০ টাকায় অমর একুশে বইমেলা থেকেও বইটি সংগ্রহ করা যাবে। রকমারি ও অন্য বুকশপ থেকে সহজে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য,এর আগে তার "জোড়া কাক" ও
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied