বদনাম শোনার জন্য আমাকে ফোন দেবেন না নূতনের হুঁশিয়ারি
মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর নায়িকা নূতন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্পষ্টবাদী হিসেবে তিনি সর্বজন পরিচিত। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক নিয়ে সমালোচনা করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে তাকে ফোন করে বিরক্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে নূতন আজ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘সস্তা ফাও কাজ আমি করি না। সকাল নাই-দিন নাই-রাত নাই, যারাই অনবরত ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপে বা সরাসরি ফোন দেন, আপা পিকনিক নিয়ে কিছু বলেন- এটা নিয়ে বলেন- সেটা নিয়ে বলেন, ভিডিও নিতে আসবো সময় দেন, তাদের সাফ-সাফ জানায়ে দেই- আমি নূতন, ৫০ বছর চলচ্চিত্র জীবনে কারো বদনাম, হিংসা বা হেয় করে কথা বলে নিজেকে জাহির করার মানুষ আমি না। আমার একটাই লোভ তা হচ্ছে সম্মান।’
কারো বদনাম করে নিজেকে আলোচনায় আনার ইচ্ছে নেই উল্লেখ করে নূতন লিখেছেন: ‘কারো বদনাম করে নিজেকে আলোচনায় আনার সস্তা ইচ্ছা আমার নাই। আমার নতুন করে মানুষকে জানান দেয়ার কিছু নাই যে নায়িকা নূতন আছি এখনো।
মারা গেলে আর যাইহোক সারা বাংলাদেশের মানুষ জানবে- সে কাজ আমি করে রেখেছি। সুতরাং কারো বদনাম শোনার জন্য আমাকে ফোন দেবেন না। ভুলেও না। আমি আমার সোনালি সময়েই অনেক কিছু ছেড়ে আসা মানুষ। এই কথায় আপনি রাগ করলে আমার কিছু যায় আসে না।’
‘আমার যা অসঙ্গতি মনে হয় বা হবে তা আমি ফেসবুকেই লিখবো বা লাইভে এসে বলবো।’ উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন