ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে এফবিএ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:২০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে এফবিএ ক্রিকেট লীগ-২০২৩'র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের ক্রিকেট লীগে সর্বমোট ৬ টি দল অংশগ্রহণ করেছে এবং ২৯শে জানুয়ারী ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে। 

রবিবার(২২ জানুয়ারী) দুপুর ৩ ঘটিকায় পবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে কেক কাটার মধ্যে দিয়ে উক্ত ক্রিকেট লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর প্রফেসর মোঃ আবুল বাশার খান। 

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর আবুল বাশার খান বলেন,সকলে সংঘবদ্ধভাবে খেলা উপভোগ করবেন এবং অবশ্যই নিজেদের শারীরিক সুস্থতার দিকে নজর রাখবে। এতটা আগ্রাসী হওয়া যাবে না যাতে বড় ইনজুরির সম্মুখীন হয়ে পড়াশোনার বিঘ্ন ঘটে। মেয়েদের জন্য এমন টুর্নামেন্টপড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রফেসর বদিউজ্জামান বলেন,এই বয়সটা তোমরা উপভোগ করো তবে পড়াশোনার সহযোগী হিসেবে রাখো।তোমরা খেলাধুলার সাথে সাথে পড়াশোনাতেও আগ্রহী হও।তোমদের ক্রীড়া মানসিকতা বজায় থাকবে। এসময় উপস্থিত ছিলেন আর্ক কম্পিউটার সিস্টেমের সৈয়দ রইস উদ্দিন আতিক, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ,পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক এবং শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী