ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

একা আর একা নন, করেছেন বিয়ে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ৩:৪৭

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। তবে এবার সংবাদের শিরোনামে এলেন শুভ সংবাদ দেওয়ার মাধ্যমে। একা আর একা নন, বিয়ে করেছেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছেন সেকথা।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।’ একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনো আছি।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পায়নি। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’