‘পাঠান’ দেশে মুক্তি নিয়ে সিদ্ধান্ত জানায়নি তথ্য মন্ত্রণালয়
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বুধবার (২৫ জানুয়ারি) ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে মুক্তি পাবে এই সিনেমা। এরইমধ্যে ২০ জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে। আকাশছোঁয়া টিকিটের দাম। তারপরও অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছে ছবিটি।
বরাবরেই মতোই বাংলাদেশি দর্শকদের মধ্যেও বলিউডের বাদশার জনপ্রিয়তা ব্যাপক। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বাংলাদেশিদেরও আগ্রহ উদ্দীপনা তুঙ্গে। তার উপর এবার চেষ্টা চলছে এই ছবি বাংলাদেশে মুক্তি দেওয়ার। কর্তৃপক্ষের অনুমতি মিললে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হলেও মুক্তি পাবে বলিউডের কোনো সিনেমা।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির আলোচনা হচ্ছে। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে ‘পাঠান’ আমদানির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, আমরা যে নীতিমালার আওতায় সিনেমাটি আনবো সেই নীতিমালায় এ সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে, সেখানে একটির সঙ্গে আরেকটি কিছুটা সংশয় তৈরি করেছে। তাই নীতিমালাটির ওই অনুচ্ছেদগুলোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ ওই নীতিমালাটি বাণিজ্য মন্ত্রণালয়ের। ব্যাখ্যা যেভাবে আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, নীতিমালা নিয়ে যেহেতু সংশয় রয়েছে তাই আজকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা যদি অনুকূলে আসে তবে আবেদনের অনুকূলে সিদ্ধান্ত আসবে।
আগামীকাল বা পরশুর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে অনুরোধ করা হবে বলেও জানান অতিরিক্ত সচিব।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন