আবাসিক হলে গিয়ে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা দাবীদার মহিউদ্দিন আহমেদ সিফাতকে কুপিয়ে জখম করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সিফাত বাদী হয়ে ৭ জনের নামে এবং আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার এ মামলা করেন।
বন্দর থানার ওসি আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদারকে আটক করে বন্দর থানা পুলিশ। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।’
প্রসঙ্গত, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।
আর হামলাকারী হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সংগঠক। হামলার শিকার ও হামলায় অভিযুক্ত সকলেই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য