অস্কার মনোনয়ন পেল জ্যাকলিনের ছবির গান
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়ে আদালতের বারান্দায় নিত্য আসা-যাওয়া তার। বারবার বিদেশ যাওয়ার আবেদন করেও মেলেনি অনুমতি। চারদিক থেকে যখন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছিল তখনই সুখবর জানালেন জ্যাকলিন। অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে তার অভিনীত ছবি ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ ও গর্বের কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড তারকা। ৭ জন পরিচালকের ৭টি ছোট গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি ‘টেল ইট লাইক আ ওম্যান’। কলাকুশলীদের মধ্যে অন্যতম ‘সার্কাস’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন। সেই অ্যান্থলজির গান ‘অ্যাপ্লজ’ জায়গা পেল চলতি বছরের অস্কার মনোনয়নের তালিকায়। ১৩ বারের অস্কার মনোনীত গীতিকার ডায়ান ওয়ারেনের রচিত গানটি গেয়েছেন ‘পার্পল হার্ট’ খ্যাত হলিউড তারকা সোফিয়া কারসন।
সুখবর জানিয়ে জ্যাকলিন তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘অস্কারে মনোনীত একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ব হচ্ছে।’ এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এবারের অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে ভারতীয় ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। প্রথম তেলেগু ছবি হিসেবে ইতিহাস তৈরি করেছে এস এস রাজামৌলির এই নির্মাণ। ‘অ্যাপ্লজ’-এর অস্কার মনোনয়নে উচ্ছ্বসিত জ্যাকলিন কিন্তু ‘নাটু নাটু’কে শুভেচ্ছাবার্তা জানাতেও ভোলেননি।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন