ববিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু পহেলা ফেব্রুয়ারি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হবে।বুধবার (২৫ শে ফেব্রুয়ারি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,ভাইস-চ্যান্সেলরের সাথে ডিনগণের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ক্লাস আগামী ১লা ফেব্রুয়ারি শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে সপ্তম মেধাতালিকায় প্রাথমিকভাবে ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা ২৩ থেকে ২৫ শে জানুয়ারী ১০,১৫০ টাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে প্রদান করে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে ৷
প্রসঙ্গত,এবছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসন ১৪৪০ থেকে বাড়িয়ে ১৪৯০ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৬০০টি। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন অনুষদে আসন সংখ্যা ৫৯০টি, ব্যবসা শিক্ষা অনুষদে আসন রয়েছে ৩০০টি
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য