ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উরফির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১১:৩৪

উরফি জাবেদ, ভারতের ট্রেন্ডিং সেলিব্রিটি। নিত্যনতুন, খোলামেলা ও অদ্ভূত পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন তিনি। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি। এমনকি পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। কিন্তু, বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। 

যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কিন্তু বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি! আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমাও।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। উরফির কথায়, “আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যাচারিত-নির্যাতিত হয়েছি।”

তিনি আরও বলেন, “আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।”

তবে জীবনের খারাপ সে সময় পার করে এসেছেন উরফি। মা, বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বস ওটিটির ঘর থেকে বের হওয়ার পর থেকে শিরোনামে স্থায়ী জায়াগা করে নিয়েছেন এই ছকভাঙা তরুণী।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’