করোনায় বিশ্বে আরও ৯৩৬ মৃত্যু
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫৪ জন। শনিবার (২৮ জানুয়ারি) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন ১০১ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৫৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৬৯০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৬২৬ জন।
প্রীতি / প্রীতি
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী