১২ দিনে ভেঙেছে সংসার, পামেলা পাচ্ছেন ১০৬ কোটি টাকা
‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন ‘ব্যাটম্যান’খ্যাত প্রযোজক জন পিটার্সকে। কিন্তু ১২ দিনের মাথায় ভেঙে যায় এই সংসার।
বিবাহবিচ্ছেদ ঘটলেও পামেলার প্রতি এতটুকুও ভালোবাসা কমেনি জনের। আর এজন্য তাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি ৫ লাখ টাকার বেশি) উইল করে দিয়েছেন পামেলার প্রাক্তন স্বামী।
চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমের সঙ্গে আলাপকালে জন পিটার্স বলেন, ‘আমি সব সময়ই পামেলাকে হৃদয় থেকে ভালোবেসে যাব। সত্যি বলতে, আমার উইলে তার জন্য ১০ মিলিয়ন ডলার। যদিও এ তথ্যটি এখনো পামেলা জানে না। শুধু পামেলা নয়, কেউ-ই বিষয়টি জানেন না। প্রথমবারের মতো আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলছি।’
সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন ৫৫ বছর বয়সী পামেলা অ্যান্ডারসনও। প্রাক্তন স্বামী জনের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘জন খুবই ভালো মনের মানুষ। আমার জীবনে তার অনেক প্রভাব। মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব।’
ব্যক্তিগত জীবনে পামেলা অ্যান্ডারসন পাঁচটি বিয়ে করেছেন। জন পিটার্সের আগে সংগীত শিল্পী টমি লী, কিড রক, রিক সলোমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জনের সঙ্গে বিচ্ছেদের পর ড্যান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। গত বছর এ সংসারও ভেঙে যায়।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন