ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাখি সাওয়ান্তের মা মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১১:২৪

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা মারা গেছেন। শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখির মা জয়া সাওয়ান্ত। খবর হিন্দুস্তান টাইমসের।

গত তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন জয়া সাওয়ান্ত। চলতি মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়লে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময়ে ইনস্টাগ্রামে লাইভে এসে মায়ের অসুস্থতার খবর জানান এই অভিনেত্রী।

লাইভে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাখি। বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী বলেছিলেন— ‘আমার মা ভালো নেই। মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে; সেখানে ক্যানসারের জীবাণু পেয়েছেন ডাক্তাররা। এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। আপনারা আমার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’

মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাখির মা জয়া সাওয়ান্তকে। লাইভে কথা বলার পাশাপাশি তার মাকেও দেখান তিনি। রাখির মা হাসপাতালের বিছানায় অচেতন হয়ে শুয়ে আছেন।  

লাইভে ডাক্তারের সঙ্গেও কথা বলতে শোনা যায় রাখিকে। এসময় ডাক্তার বলেছিলেন, ‘ওনার (জয়া) শরীরের বাম পাশটি পক্ষাঘাতগ্রস্ত। তবে ক্যানসার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এখনই অস্ত্রোপচার সম্ভব নয়।’ 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’