লস অ্যাঞ্জেলেসে আবারও গুলি, নিহত ৩
আবারও গুলি চলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবারের হামলা হয়েছে বেভারলি ক্রেস্টে। শনিবারের (২৮ জানুয়ারি) ওই হামলায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়ছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স ১১।
ঠিক এক সপ্তাহ আগে চীনা নববর্ষের প্রথম দিন লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্কে একটি বলরুম ড্যান্স হলে বন্দুক হাতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার পর হামলাকারী বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেন।
বেভারলি ক্রেস্টে হামলার বিষয়ে পুলিশ জানায়, ‘একজন আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালিয়েছেন’ ফোনে এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় শনিবার ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে পুলিশ এলিসন ড্রাইভের ২৭০০ ব্লকে উপস্থিত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এবং বাইরে মোট সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পারে। তাদেরমধ্যে গুলিবিদ্ধ তিন জনকে পুলিশ গাড়ির ভেতর মৃত অবস্থায় দেখতে পায়। গাড়িটি একটি ভাড়া করা বাড়ির সামনে পার্ক করা ছিল। খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।
সিবিএস নিউজ জানায়, গুলিবিদ্ধ দুইজন গাড়ি চালিয়ে একটি মেডিকেল সেন্টারে গিয়ে সাহায্য চান। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়।
প্যারামেডিকরা গুলিবিদ্ধ আরো দুইজনকে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে বলা হয়, কে বা কারা হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে।
প্রীতি / প্রীতি
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী