ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১:৩৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রবিবার সকালে দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে এই প্রাণহানি ঘটে। বাসটিতে  ৪৮ জন যাত্রী ছিলেন।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের।

খবরে বলা হয়েছে, রবিবার সকালে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে গেলে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

তিনি বলেন, ‘দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।’

আঞ্জুম আরও জানান, দুর্ঘটনার পর এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রীতি / প্রীতি

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত