আরফান ও ফারহানা মিলির ‘ব্লাড কানেকশন
আসিফ একজন ইন্জিনিয়ার। পরিবারে আসিফ এবং রিমা। রিমা হলো আসিফের স্ত্রী। কোনোকিছুতেই কোনো অভাব নেই। পৃথিবীতে সাংসারিক জীবনের সুখের থেকে দ্বিতীয় কিছু নেই। তবুও আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই। রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিলো কিন্তু আসিফ তখন রাজি ছিলো না। এ নিয়ে পর পর তিন বার মিসক্যারেজ হয়েছে, ডাক্তার বলেছে " রিমা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে"।
তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্যে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমার আসিফকে বেশি অপছন্দ/ঘৃণা করে। রিমা মনে করে, টেস্টটিউব এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ন দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’।
গল্পটি রচনা করেছেন এ প্রজন্মের তরুণ নাট্যকার, সজিবুর রহমান পিন্টু, পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম একজন তরুণ নির্মাতা এস,আই, সোহেল। নাটকটিতে অভিনয় করেছেন, আরফান আহমেদ, ফারহানা মিলি,রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী,বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু।
নির্মাতা জানান, নাটকটি শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
এমএসএম / এমএসএম
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
Link Copied