ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১২:৫৫

পাকিস্তানের জাতীয় উপ নির্বাচনে ৩৩ টি আসনে একাই লড়বেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। চলতি মাসের শুরুর দিকে ওই আসনগুলোতে পিটিআইয়ের আইনপ্রণেতাদের আসন শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী এতগুলো আসনে একাই লড়তে যাচ্ছেন। খবর জিও নিউজের।

রোববার (২৯ জনুয়ারি) পিটিআই নেতা মাহমুদ কোরেশি সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে, শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ৩৩টি আসনের উপনির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে। দেশটির স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই আইন প্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণের পরে এই আসনগুলো শূন্য হয়।

বর্তমান ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এর আগেও একাধিক আসনে নির্বাচন করেছিলেন ইমরান। এর আগে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। এরমধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।

ইমরানের সিদ্ধান্তের বিষয়ে লাহোরে পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি বলেন, জামান পার্কে কোর কমিটি ও সংসদীয় দলের সদস্যদের বৈঠকের পর সব শূন্য আসনে ইমরান খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে পিটিআই নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করবে।

প্রীতি / প্রীতি

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান