শাহরুখপুত্রের ওয়েব সিরিজ তৈরির আগেই হিট
বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। খুব শিগগির বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। তবে বাবার মতো ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা নেই আরিয়ান খানের। বোন সুহানা খানেরও বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে।
তবে আরিয়ান নিজের ক্যারিয়ার গড়তে চান পরিচালক হিসেবে। ফিল্ম মেকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান। বর্তমানে একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নতুন পরিচালক হলেও, শাহরুখ খানের ছেলে বলে কথা। আরিয়ানের বানানো ওয়েব সিরিজ কিনতে লাইন লাগিয়েছে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তরুণদের আকাঙ্খা, স্বপ্ন এবং দুঃস্বপ্ন নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখপুত্র।
শাহরুখের একজন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ই-টাইমসকে জানিয়েছেন, ‘এটি কোনো ফালতু সিরিজ নয়, আমাকে বিশ্বাস করুন। আরিয়ান একজন তুচ্ছ ব্যক্তি নন।’ তবে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে আরিয়ানের বানানো ওয়েব সিরিজ তা স্পষ্ট নয়।
ওই ব্যক্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আরিয়ান চায় না ডেডলাইনে ডেলিভারি করার জন্য কেউ তাকে চাপ দিক। আসলে ও চায় নিজের মতো করে কাজটা শেষ করতে, আর এই সময়টায় যেন কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম তার ঘাড়ে নিঃশ্বাস না ফেলে। প্রায় প্রতিটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাকে চুক্ষি স্বাক্ষর করাতে আগ্রহী। আরিয়ানও বোঝে একজন নতুন পরিচালক হওয়া সত্ত্বেও কেন সবােই তার সিরিজ কিনতে এত উৎসাহ দেখাচ্ছে। কিন্তু সে তার বাবার জন্য কোনো বিশেষ সুবিধে নিতে চান না।’
এর আগে শোনা গিয়েছিল নেটফ্লিক্সেই আসবে আরিয়ানের বানানো সিরিজ। যার প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরির হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
২০২০ সালে মাদক মামলায় প্রায় ১ মাস কারাগারে ছিলেন আরিয়ান। এরপর জামিন পাওয়ার প্রায় -৮ মাসের মাথায় শাহরুখপুত্রকে নির্দোষ ঘোষণা করে আদালত। ২০২২ সালের শুরু থেকেই ক্যারিয়ারে ফোকাস করতে দেখা গেছে আরিয়ানকে। নাইট রাইডার্সের নিলামি থেকে শুরু করে আইপিএলের ম্যাচ চলাকালীন মাঠে থাকা, বাবার থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পুরো বছরটাই তার দেখা মিলেছিল একাধিক বলিউডের পার্টিতে। একসময় অবশ্য এসব থেকে নিজেকে দূরেই রাখতেন তিনি।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন