গোলাপ পিঠার রেসিপি
ময়দা, চিনি, দুধের তৈরি একটি পিঠা হলো গোলাপ পিঠা। এ পিঠাকে গোলাপের মতো দেখতে বানানো হয়। তাই এর নামও গোলাপ পিঠা। ঝটপট তৈরি করতে চাইলে এ পিঠার রেসিপি জেনে নিন।
উপকরণ
ময়দা ২ কাপ
দুধ ১ কাপ
চালের গুঁড়া আধ কাপ
চিনি ২ কাপ
ঘি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল ১ কাপ
এলাচ ৩টি
গোলাপ জল ২ চা চামচ
প্রণালি একটি পাত্রে ময়দা নিয়ে তার সঙ্গে চালের গুঁড়া, লবণ, চিনি ও ঘি মেশান। হালকা গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে ময়ান তৈরি করুন। ময়ান থেকে বল তৈরি করে পাতলা রুটি বেলে নিন। এই রুটি থেকে সমান মাপের ছয়টি গোল টুকরো কেটে নিন। এই গোল টুকরো একটির ওপর আরেকটি পাশাপাশি করে রাখুন। এই ছয়টি স্তরের রুটি একসঙ্গে রোল করে নিন। এবার রোল মাঝখান থেকে ছুরি দিয়ে কাটুন। কাটার জায়গা হাতের চাপে জুড়ে নিন। এবার গোলাপের পাপড়ির মতো খুলে দিন।
এবার কড়াইয়ে তেল বসান। পিঠার রং সোনালি করে ভেজে নিন। অন্য একটি পাত্রে গরম পানিতে চিনি, এলাচ, দারুচিনি দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করুন। এতে ভেজে রাখা গোলাপ পিঠাগুলো ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর তুলে পরিবেশন করুন রসালো গোলাপ পিঠা।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত