ভেট সায়েন্স এন্ড এ এইচ স্টুডেন্ট এসোসিয়েশন এর নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেট. সায়েন্স এন্ড এ. এইচ. স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত কমিটি ২০২২-২০২৩ এর শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার(৩০ জানুয়ারি) বিকার ৪টায় বিশ্ববিদ্যালয় শেখ কামাল ভবনের সেমিনার কক্ষে নবনির্বাচিত কমিটির সদস্যদের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. লাম ইয়া আসাদের সভাপতিত্বে এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম এর পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া। এসময় বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম সহ নির্বাচন কমিশনের সদস্য এবং নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারীরা হলেন ভিপি রাহাত মোল্লা, সাধারণ সম্পাদক আদিত্য কুমার রায়,যুগ্ম সাধারন সম্পাদক লিটন মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু আহমেদ,দপ্তর সম্পাদক আসিফ হোসেন সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভিসি,অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া বলেন, ' আমাদের ফ্যাকাল্টি নতুন হলেও অর্জন ব্যপক। ফ্যাকাল্টিকে আরও এগিয়ে নিতে এবং শিক্ষার মান উন্নয়নে তোমাদের সহযোগিতা কাম্য। আমি আশা করব নবনির্বাচিত কমিটি সুশৃঙ্খলভাবে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাবে'। এছাড়াও তিনি ডিগ্রি সম্পর্কিত যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে সহযোগীতার আশ্বাস দেন।
এসোসিয়েশনের সভাপতি এবং ভেটেরিনারি অনুষদের ডীন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ বলেন, 'আমাদের শিক্ষার্থীরা চাকরির বাজারে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি এক্সট্রা কারিকুলাম একটিভিটি তেও এগিয়ে যাচ্ছে। আমি আশা করব নির্বাচিত প্রতিনিধি রা যৌক্তিকভাবে শিক্ষার্থীদের দাবী আদায়ে পাশাপাশি পড়াশোনার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করবে'।
প্রধান নির্বাচন কমিশনার ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন,নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি।আশা করি অনুষদের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান রক্ষার্থে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বাইন্ড ডিগ্রিকে প্রোমোট করবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের সকল চাওয়া পাওয়া কেই প্রধান্য দিবে।
উল্লেখ্য, ৫ই নভেম্বর(শনিবার) -২০২২ ভেট সাইন্স এন্ড এ এইচ স্টুডেন্ট এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন