পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানের পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে। বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল।
সংবাদমাধ্যমটির তথ্য মতে, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা গেছে, এই বাসে যারা ছিলেন তাদের অধিকাংশই শ্রমিক। তারা ঈদ উদ্যাপন করতে বাড়ি ফিরছিলেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেছেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা। যেকোনো দুর্ঘটনাই বিপর্যয়ের চেয়ে কম নয়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক